• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক রাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিল বিএনপি: ফখরুল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২৫, ০৪:২১ পিএম
এক রাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিল বিএনপি: ফখরুল

ফাইল ছবি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রথমে তত্ত্বাবধায়ক সরকার চাইনি, তবে সকলের চাওয়ায় এক রাতে বিল পাশ করেছিল। এরপরও অনেকে বিএনপিকে দোষারোপ করে।

রোববার (১২ অক্টোবর) ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ১৯৭৫ সালের সাত নভেম্বর জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছে। এবার আবারও তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বনির্ভর হবে।

অনেকেই একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ১৯৭১ সালে স্বাধীন হয়েছিলাম বলে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। সমস্ত ষড়যন্ত্র পরাজিত করার শক্তি দেশের জনগণের আছে।

পিআর পদ্ধতি প্রসঙ্গে ফখরুল বলেন, নির্বাচন বিলম্বিত করতে কয়েকটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। পিআর দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ মেনে নেবে না। জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। পরীক্ষিত দলকেই জনগণ বেছে নেবে।

এসএইচ

Link copied!