• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন মেনে নেয়া হবে না


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৩০ পিএম
জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন মেনে নেয়া হবে না

ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেছেন, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ মেনে নেওয়া হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চ আয়েজিত ‌‌‘বাংলাদেশ সুরক্ষা সমাবেশে’ তিনি এসব কথা বলেন। 


আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলই ছিল জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তি। এসব শক্তিকে পরাজিত করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়েছি।

তিনি বলেন, ২০২৪ সালে যে রাজনৈতিক শক্তিকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই শক্তির সহযোগী কোনো দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একই নির্বাচনে অংশ নিতে পারে না। এমন নজির স্থাপন করা হলে তা হবে নগ্ন বিশ্বাসঘাতকতা।

জুলাই মঞ্চের আহ্বায়ক বলেন, যারা জীবন বাজি রেখে এই আন্দোলনে নেমেছেন, তারা আর কোনো কিছুর পরোয়া করেন না। জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করে আবার বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তা জীবিত থাকতে সফল হতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা হঠাৎ সেলিব্রেটি ও কোটিপতি হয়ে উঠেছেন, তারাই এখন ক্ষমতা ভাগাভাগির জন্য জাতীয় পার্টিকে নির্বাচনে গ্রহণ করছেন। তিনি দাবি করেন, যদি তাদের মধ্যে প্রকৃত চেতনা থাকতো, তাহলে জাতীয় পার্টির সঙ্গে একই নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠতো না। অথচ তারা চেতনার কথা বললেও বাস্তবে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না।  

পিএস
 

Wordbridge School
Link copied!