• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেকোনো মূল্যে দেশকে গড়ে তুলতে হবে: তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৯ পিএম
যেকোনো মূল্যে দেশকে গড়ে তুলতে হবে: তারেক রহমান

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের কাছে সবার আগে দেশ। বিএনপি ক্ষতায় গেলে যেকোনো মূল্যে এই দেশকে গড়ে তুলতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, গেলে জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে।

তারেক রহমান বলেন, রাজনীতির ময়দানে কেবল বিপক্ষ দলের সমালোচনা কিংবা গিবত গেয়ে জনগণের কোনো লাভ হবে না; বরং জনগণের মঙ্গলে কাজ করাই হবে প্রকৃত রাজনৈতিক লক্ষ্য।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এ ছাড়া কৃষকদের ভাগ্য উন্নয়নে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে।

দেশের দীর্ঘদিনের পানি সংকট ও রাজধানীর জলাবদ্ধতা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ব্যাপকহারে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। বিশেষ করে ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ঢাকার হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও খনন করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

পিএস

Wordbridge School
Link copied!