• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমানকে অভিনন্দন জানালেন সারজিস, জানা গেল রহস্য


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৪৬ পিএম
তারেক রহমানকে অভিনন্দন জানালেন সারজিস, জানা গেল রহস্য

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বাসায় যেয়ে তাদের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

সারজিস আলম লিখেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।

এনসিপির এ নেতা আরও লিখেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।

পিএস

Wordbridge School
Link copied!