• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 কলা গাছের সাথে এ কেমন শক্রতা


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ৪, ২০২৬, ০৮:০৪ পিএম
 কলা গাছের সাথে এ কেমন শক্রতা

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় হিমাংশু মিস্ত্রী নামের এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রী জানান, বুধবার দুপুরে এলাকার ফাহাদ, সুমন ও তাঁদের সহযোগীরা তাঁর কলাবাগান থেকে পাঁচ ছড়ি কলা কেটে নিয়ে যান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় কাটা কলা ফেরত আনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরে দুপুরেই তাঁর কলাক্ষেতের শতাধিক গাছ কলাসহ কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে ফাহাদ ও সুমনের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান বলেন, এক কৃষকের কলাগাছ কেটে ফেলার বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ 

Wordbridge School
Link copied!