• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি তুরস্কের


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৪, ২০২৬, ০৮:১৮ পিএম
ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি তুরস্কের

ফাইল ছবি

ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের আকাশসীমায় ঢুকে পড়ার পর তুর্কি সেনাবাহিনী সেটিকে গুলি করে ভূপাতিত করেছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
 
মন্ত্রণালয় আরো জানায়, ক্ষেপণাস্ত্রটি হাতায় অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করার পরই প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ধ্বংস করে। ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা কোথায় যাচ্ছিল এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

হাতায় তুরস্কের দক্ষিণ সীমান্তে অবস্থিত এবং এখানে ন্যাটোর আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। সূত্র : মিডল ইস্ট আই

এসএইচ 

Wordbridge School
Link copied!