ফাইল ছবি
দেশে হামের সংক্রমণ ও উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২টি মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। এর মধ্যে ৯২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এই তথ্য ১৫ এপ্রিল সকাল আটটা থেকে ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের। হঠাৎ করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য খাতে।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি ও সচেতনতার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
এসএইচ







































