• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের


নিউজ ডেস্ক মে ৬, ২০২৬, ০৮:১১ এএম
ঢাকায় মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

মঙ্গলবার (৬ মে) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন।

নীলা ইসরাফিল লিখেছেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

এরপর তিনি আরও দুটি পোস্ট দেন।

একটি পোস্টে প্রশ্ন তুলে তিনি লেখেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?”

অপর পোস্টে তিনি লেখেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!”

এম

Link copied!