• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৬, ০১:০৩ পিএম
ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয় বলে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রের কাঠামো ও বাস্তবতা অনুযায়ী একেক দেশে গণতন্ত্রের ধরন একেক রকম।

তিনি বলেন, যেমন ৭১, যেমন ৭ নভেম্বর, তেমনি ৯০, তেমনি জুলাই। কারণ একটি চেতনা আরেকটিকে প্রভাবিত করেছে। ৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা—যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে। এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে। 

রুহুল কবির রিজভী বলেন, নিরপেক্ষ বিচারব্যবস্থা, নিরপেক্ষ গণমাধ্যম ও নির্বাচন কমিশন— এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হলে মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো। ডা. মিলনের চেতনার ওপর ভর করে পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সংগ্রামে উদ্দীপ্ত হয়েছি।

পিএস

Link copied!