• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৬, ১২:৪৮ পিএম
২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার

ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে) ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

পিএস

Link copied!