ফাইল ছবি
বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হচ্ছে।
সৌদি আরব-এ রমজান শুরু হতে পারে বুধবার (১৮ ফেব্রুয়ারি) অথবা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। সাধারণত সেখানে রোজা শুরুর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হয়। সে হিসাবে দেশে রোজা শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অথবা শুক্রবার (২০ ফেব্রুয়ারি)। সম্ভাব্য হিসেবে ২০ ফেব্রুয়ারি প্রথম রোজা এবং ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।
বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজানের ঘোষণা দেওয়া হয়। চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হয়, না দেখা গেলে শাবান ৩০ দিনে পূর্ণ করা হয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অমাবস্যা হয়েছে। বুধবার রাতে চাঁদ দেখার সম্ভাবনা বেশি, ফলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনাই বেশি ধরা হচ্ছে। তবে আবহাওয়া ও ভৌগোলিক অবস্থার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই রমজান শুরুর বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত জানা যাবে।
এসএইচ






































