• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৪, ২০২৬, ১২:৪৩ পিএম
যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা থেমে যাবে না।

শুক্রবার এনবিসি নিউজ-কে ফোনে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বিষয়টিকে ‘সংবেদনশীল সামরিক ইস্যু’ হিসেবে উল্লেখ করেন। নিখোঁজ ক্রুদের উদ্ধারে চলমান অভিযানের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও তিনি অনীহা প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্ত গণমাধ্যমের কিছু প্রতিবেদনে অসন্তোষও জানিয়েছেন ট্রাম্প।

ইরানের সঙ্গে আলোচনা প্রক্রিয়া এ ঘটনায় প্রভাবিত হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “না, একেবারেই না। এটা যুদ্ধ, আমরা যুদ্ধে আছি।”

এনবিসি নিউজের প্রতিবেদক গ্যারেট হ্যাক-কে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।

এর আগে হোয়াইট হাউস-এর মুখপাত্র ক্যারোলিন লেভিট সিএনএন-কে জানান, ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে। পরে বিমানটিকে এফ-১৫ই স্ট্রাইক ঈগল হিসেবে শনাক্ত করা হয়।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একই সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান এ-১০ ও বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে দ্য ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিখোঁজ মার্কিন পাইলটের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনই কিছু বলতে চান না। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে না।

এম

Wordbridge School
Link copied!