• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোজা কবে, জানা যাবে সন্ধ্যায়


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:৩১ পিএম
রোজা কবে,  জানা যাবে সন্ধ্যায়

ফাইল ছবি

ঢাকা: কবে থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। সেই সিন্ধান্ত নিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এই সভায় দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কিনা, তা পর্যালোচনার পর রোজা শুরুর তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সে অনুযায়ী পরদিন থেকেই রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরবর্তী দিন থেকে রমজান শুরু হবে।

পিএস

Wordbridge School
Link copied!