• ঢাকা
  • সোমবার, ০১ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুনরায় শুরু হয়েছে ওমরাহ ভিসার আবেদন


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০২৬, ০১:১২ পিএম
পুনরায় শুরু হয়েছে ওমরাহ ভিসার আবেদন

ছবি : সংগৃহীত

ঢাকা: শেষ হয়েছে পবিত্র হজ। হজ শেষে এবার পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সহজেই সংগ্রহ করতে পারবেন।

একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি ও সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল সেবার ব্যবহার বা ড়িয়েছে সৌদি আরব।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

পিএস

Link copied!