• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লাতিন সেরার পুরস্কার হাতে পেলেন স্কালোনি


ক্রীড়া ডেস্ক জুন ১০, ২০২৩, ০৩:৩৯ পিএম
লাতিন সেরার পুরস্কার হাতে পেলেন স্কালোনি

ঢাকা: লিওনেল স্কালোনির ছোঁয়ায় সোনার ট্রফি স্পর্শ করার সৌভাগ্য হয় মেসি-ডি মারিয়াদের। এরপর থেকে একের পর এক পুরস্কার জিতছেন মেসিদের এই গুরু। 

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগের ভোটে সেরা কোচ নির্বাচিত হন তিনি। এরপর ফিফার বর্ষসেরার পুরস্কারও জেতেন তিনি। 

গত মার্চে নির্বাচিত হন আমেরিকার বর্ষসেরা কোচ। মেসিদের চীন সফরের আগে লাতিন সেরার এই পুরস্কার গ্রহণ করেন স্কালোনি।

২০৮ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন লিওনেল স্কালোনি। দ্বিতীয় হওয়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা ভোট পান মাত্র ৩৫টি। অর্থাৎ, ৭২টি ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি।

পুরস্কারের আকার নিয়ে রসিকতা করলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। তিনি বলেন, স্বীকৃত এমন পুরস্কার আমাকে গর্বিত করে। খেলোয়াড়, কোচিং স্টাফদের কাজের ফলাফল এটি।'

স্কালোনি আরো বলেন, শুধু শিরোপা জিতলেই কোচ খেলোয়াড়দের মূল্য দিতে হবে না। এমন অনেক সময় আছে যখন আপনি সবকিছু ঠিক ভাবে করেন কিন্তু জিততে পারেন না। দুর্ভাগ্যবশত, এই পৃথিবীতে আমরা শুধু বিজয়ীকে পুরস্কৃত করি। এমন অনেক সময় আছে যখন আমরা জিততে পারিনি। ২০১৯ কোপা আমেরিকাতেও আমরা হেরেছি।'

সোনালীনিউজ/এআর

Link copied!