• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে হামজারা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৪২ পিএম
মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে হামজারা

ছবি : সংগৃহীত

ঢাকা: আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে স্বাগতিকদের আক্রমণের সামনে টিকে থাকতে পারেনি বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে ম্যাচটি হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামের ম্যাচটিতে মালয়েশিয়ার বিপক্ষে সমানতালেই লড়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ১৮ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ার পর নিজেদের গুছিয়ে উঠার কিছুটা চেষ্টা করে তারা। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে আরও পিছিয়ে পড়ে লাল-সবুজ বাহিনী।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে দুই পরিবর্তন করে বাংলাদেশ। ফাহমিদুল ও ফারহানকে উঠিয়ে নামানো হয় শাহরিয়ার ইমন ও শুকি ইতোফুসাকে। তাতে আক্রমণে কিছুটা গতি দেখা গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। উল্টো ৫২ মিনিটে রক্ষণের ভুলে আরও একবার গোল খায় টমাস ডুলির দল।

বাংলাদেশ কোচ করেন আরও দুই পরিবর্তন। তারিক কাজী ও শমিত সোমের বদলে মাঠে নামেন শেখ মোরছালিন ও জিদান ইউসুফ। বাংলাদেশ দলের সিনিয়র পর্যায়ে এটাই জিদানের প্রথম ম্যাচ। কিন্তু ম্যাচের সময় যত গড়িয়েছে, হতাশাও বেড়েছে।

৭৫ মিনিটে নিজেদের সেরা সুযোগটা হাতছাড়া করে বাংলাদেশ। দুবার শট নিয়েও নিশানা খুঁজে পাননি হামজা চৌধুরী। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনের দুর্বল শটও সহজেই আটকেছেন মালয়েশিয়া গোলকিপার।

পিএস

Link copied!