• ঢাকা
  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:১১ এএম
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে

ঢাকা : মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু কম সক্রিয় হলেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাবে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।  মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এমন অবস্থায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিএস

Link copied!