• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোজাদারদের জন্য স্বস্তিদায়ক তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৩৪ এএম
রোজাদারদের জন্য স্বস্তিদায়ক তাপমাত্রা

ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশের আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। 

এর আগে বুধবার সর্বোচ্চ ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

পিএস

Wordbridge School
Link copied!