• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিলো আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২৬, ১১:১৪ এএম
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ঢাকায় আজও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী কয়েক ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে—আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াতে পারে।

এম

Link copied!