• ঢাকা
  • বুধবার, ০৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের ৪০ জেলায় চলছে তাপপ্রবাহ


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২৬, ০২:২৭ পিএম
দেশের ৪০ জেলায় চলছে তাপপ্রবাহ

ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে দু’এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের ৪০ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (২ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঢাকা, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা জেলার উপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে- সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিএস

Link copied!