জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের শহরগুলোর মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
তবে একই সময়ে রাজধানী ঢাকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে ঢাকার স্কোর ১০২। এ স্কোর বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
এ স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান নবম।
বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। ফলে সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনিয়তা এখনো রয়ে গেছে।
এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা দিল্লির স্কোর ১৮৬। এ ছাড়া, ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কামপালার স্কোর ১২৪।
এম













-6a332073a4383-20260617233135.jpg)
-6a32f19d55b2f-20260617232139.jpg)
























