ফাইল ছবি
ঢাকা: ঢাকাসহ দেশের ১২ জেলাকে সকর্ত করল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, রাতে দেশের ১২ জেলার উপর দিয়ে বজ্র বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে।
বুধবার (১ জুলাই) রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পিএস


-6a312559f1cb9-20260701155224.jpg)




































