নীলফামারীর সৈয়দপুরে মো. সামিউল ইসলাম (৩২) নিজের বিয়ের দিনেও নাগরিক দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কনের বাড়িতে যাওয়ার আগে তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’
সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার এই উদাহরণ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।
এসএইচ