দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে হিলি বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বাণিজ্য। ফলে দূর -দূরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপত্র। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল তবে আজ সোমবার থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু হয়েছে।
এদিকে ইমিগ্রেশন কতৃপক্ষ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। এখনও স্বাভাবিক আছে।
পিএস