কেরানীগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের মরদেহ উদ্ধার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে মোট ৮টি ইউনিট টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

পিএস