শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৯১৭তম সভা বুধবার (১৫ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়নসহ ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, সদস্য ও পরিচালক মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান এবং ফকির আখতারুজ্জামান।

এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, বিনিয়োগ পরিকল্পনা এবং ভবিষ্যৎ ব্যাংকিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানানো হয়েছে।

এসএইচ