দু্ই প্রধানমন্ত্রীর বৈঠকে সমস্যার সমাধান সম্ভব হবে: দীনেশ ত্রিবেদী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নরেন্দ্র মোদিকে ‘জনগণের নেতা’ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি জনগণের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মোদিও তাই। আমি বিশ্বাস করি, যখন দুই নেতা বৈঠক করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী।’

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐক্য রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী যে সমাধান আসবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সবকিছুই ইতিবাচক রয়েছে।’

পিএস