• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, আইন-আদালত আমরা দেখব


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১, ২০২৬, ০৬:১৯ পিএম
আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন,  আইন-আদালত আমরা দেখব

ছবি : প্রতিনিধি

ঢাকা: স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় এলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। লতিফুর রহমান আওয়ামী লীগ ও বিএনপি নেতারা জামায়াতে যোগ দিলে মামলার দায়-দায়িত্ব নেওয়ার কথা জানান।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

লতিফুর রহমান বলেন, আপনারা আওয়ামীলীগ থেকে জামায়াতে জয়েন্ট করেন, বিএনপি থেকে জামায়াতে জয়েন্ট করে। আপনাদের মামলার দায়-দায়িত্ব আমরা নেব। জেলখানা ছাড়া যে কোনে দায়িত্ব আমরা নেব।

জামায়াতের এই নেতা বারবার বলেন, আপনার আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন্ট করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন্ট করেন। জামায়াত ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না। জামায়াত এখন শক্তিশালী জামায়াত।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের সমস্ত সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমান ছাড়া কোনো নেতার কাছে মানুষেরা যায় না।

তিনি বলেন, যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় থাকবেন। আপনাদের আইন-আদালত, কোট-কাচারি, থানা আমরা দায়িত্ব নিবে।

পিএস

Wordbridge School
Link copied!