ছবি: প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাটিবাহী লড়ির চাপায় সাকিব মিয়া (২২) নামে এক টমটমচালকের মৃত্যু হয়েছে।
নিহত সাকিব কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ ডলি হার এলাকার হক মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাকিব তাঁর টমটমটি রাস্তার একপাশে রেখে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাটিবাহী লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লড়ি ও এর চালককে আটক করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএইচ







































