• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শরীয়তপুরে খাদেম হত্যা মামলায় পীর শাহীন নূরী গ্রেফতার


শরীয়তপুর প্রতিনিধি মার্চ ৪, ২০২৬, ০৫:৫১ পিএম
শরীয়তপুরে খাদেম হত্যা মামলায় পীর শাহীন নূরী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকারের হত্যা মামলার মূল আসামি পীর তৌহিদুল হোসাইন শাহীন নূরীকে পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। বুধবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার বাসভবন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ভারী অস্ত্রের কিছু অংশ এবং ১৩৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার সূত্রে জানা যায়, নিহত জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার (২০) গত বছরের ২৫ অক্টোবর তার পিতার হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার বিবরণে বলা হয়, ২৩ অক্টোবর বিকেলে জয়নাল সরকার বাড়ি থেকে বের হন এবং পরদিন স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ (৩২) মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী শাহীন নূরীকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, জয়নাল সরদারের হত্যার সঙ্গে শাহীন নূরীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে শটগানের কিছু অংশ, ১৩৩টি কার্তুজ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসএইচ 

Link copied!