• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে সালমা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২


রূপগঞ্জ প্রতিনিধি মার্চ ৪, ২০২৬, ০৫:৪৭ পিএম
রূপগঞ্জে সালমা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সালমা হত্যা মামলার প্রধান আসামি মফিদুল ইসলাম (৫৮) ও নীলা ইসলাম (৩২) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৪ মার্চ সোনারগাঁ থানার মদনপুর ইষ্ট টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন আইনে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যাসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি মফিদুল ইসলাম বিয়ের প্রলোভনের বিরোধকে কেন্দ্র করে মাদারীপুরের চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে এবং রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পুলিশ তার মরদেহ পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের মামলা নম্বর ২(৩)২০০৬।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন জানান, নারীলোভী ভন্ড প্রতারক মফিদুল ইসলাম ও নীলা ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!