• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি


রংপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:৪৮ পিএম
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

ছবি : প্রতিনিধি

রংপুর: সরকার গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।  

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর বিভাগের আয়োজনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ডিসি অফিস, জেলা পরিষদ, কারমাইকেল কলেজসহ সকল সরকারি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ। 

সরকারি গাড়িচালক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেছেন, সরকার ১১ বছর আগে আমাদের বেতন বাড়িয়েছে। যে বেতন পাযই এই বেতন দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে হিমশিম খেতে হচ্ছে। 

এ সময় সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। 
 
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী সমিতির সভাপতি আব্দুর রহমান, রাজা রামমোহন ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, রংপুর কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন মিয়া, সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি মিঠু মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সকল কর্মচারী বৃন্দ।

পিএস

Wordbridge School
Link copied!