• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:১১ এএম
রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দিয়ে  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন(জাহাজ)।

বুধবার রাতে পূর্বাচল উপশহরের ১০নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত বিএনপির নেতাদের হাতে ধানের শীষের প্রতিক তিনি তুলে দেন। 

সংবাদ সম্মেলনে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেই মুহূর্তে আমার ভাই মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, দুলাল হোসেনকে বিএনপি দল থেকে বহিষ্কার করে।

এম

Wordbridge School
Link copied!