• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি অব্যাহত থাকবে: এ্যানি 


লক্ষ্মীপুর প্রতিনিধি  ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৫ এএম
আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি অব্যাহত থাকবে: এ্যানি 

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর ভোট দিয়ে তিনি বলেন,  সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন তিনি। ওই ভোটকক্ষে তিনিই প্রথম ভোট প্রদান করেন। 

এ্যানি চৌধুরী বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবে। সবার পাশে আছি, সবার পাশে থাকব। 

এ সময় বিএনপির এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন। 

এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের ৪টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!