• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অঘটন না ঘটলে ফলাফল মেনে নেবো: মামুনুল হক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৪৭ এএম
অঘটন না ঘটলে ফলাফল মেনে নেবো: মামুনুল হক

ছবি : সংগৃহীত

ঢাকা:  ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যাই হোক মেনে নেবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।

ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে কোনো কৃত্রিম সংকট যদি তৈরি করা না হয় স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেবো।

রাতে অনেক ধরনের গুজব হয়েছে এবং অনিয়ম হয়েছে বিভিন্ন জায়গায় আপনার এলাকা এই ধরনের কোনো সংবাদ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছি। আমরা সে বিষয়টি যাচাই করার সুযোগ পায়নি আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

পিএস

Wordbridge School
Link copied!