• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে দুটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী


পিরো ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৫০ পিএম
পিরোজপুরে দুটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক বেসরকারি চূড়ান্ত ফলাফলে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের বিজয় ঘোষণা করা হয়েছে এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীকে বিজয় হিসেবে ঘোষণা করা হয়। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাত ২টার দিকে পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এ নির্বাচনী ফলাফল প্রকাশ করে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এই তিনজন প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৭ টা ৩০ মিনিটে পিরোজপুরের ৪১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা ৩০ মিনিটে শেষ হয়। এই তিনটি আসনে মোট ভোটের সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। 

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট পেয়ে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭৬৪ ভোট। 

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮৯৭ ভোট পেয়ে ৮ হাজার ২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৩৮ ভোট। 

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো: রুহুল আমিন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মো: শামীম হামিদী শাপলা কলি প্রতীকে ৩৬ হাজার ৬১৬ ভোট পেয়ে ২৭ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯৮৭ ভোট। 

পিএস

Wordbridge School
Link copied!