• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেসব আসনে ভূমিধস জয় পেল বিএনপি, দেখুন তালিকা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৪৪ পিএম
যেসব আসনে ভূমিধস জয় পেল বিএনপি, দেখুন তালিকা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বিএনপি বিজয়ী হয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিম্নলিখিত আসনগুলোতে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং বেসরকারিভাবে জয়লাভ করেছেন-ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-১০, ঢাকা-১২, গাজীপুর-১, টাঙ্গাইল-১, টাঙ্গাইল-৫, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০, রাজশাহী-৩, নওগাঁ-৪, বরিশাল-৪, বরগুনা-১, ভোলা-১, ভোলা-৩, কুমিল্লা-১, কুমিল্লা-২, লক্ষ্মীপুর-১, লক্ষ্মীপুর-৩, মৌলভীবাজার-২, হবিগঞ্জ-২, ফেনী-২, কক্সবাজার-১, রাজবাড়ী-১, ঝিনাইদহ-১, কিশোরগঞ্জ-৪, মাগুরা-১, গোপালগঞ্জ-২, কুষ্টিয়া-৩, রাঙ্গামাটি, বান্দরবান, মেহেরপুর-২ এছাড়াও জামালপুর জেলার প্রায় সব আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করে। 

নির্বাচন চলাকালীন বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিএনপির বিজয় দেশজুড়ে দলটির শক্ত অবস্থান এবং প্রভাবকে প্রতিফলিত করছে। ভোটাররা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!