• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি ও তারেককে চীনের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৩০ পিএম
বিএনপি ও তারেককে চীনের অভিনন্দন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা তারেক রহমান ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই অভিনন্দন জানায়। বার্তায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাচ্ছে চীন।

চীন জানায়, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী এবং চীন–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখে।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।

বিজয়ের খবর প্রকাশের পর থেকেই বিশ্বনেতাদের অভিনন্দন বার্তা আসতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

এরই ধারাবাহিকতায় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও এলো অভিনন্দন বার্তা। কূটনৈতিক মহলে এটিকে নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত স্বীকৃতি ও ভবিষ্যৎ সহযোগিতার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!