• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে তিনটিতে জামায়াত, একটিতে এনসিপির জয়ী


কুড়িগ্রাম প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:০৯ পিএম
কুড়িগ্রামে তিনটিতে জামায়াত, একটিতে এনসিপির জয়ী

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম-১: কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনোয়ারুল ইসলাম (জামায়াত) ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

কুড়িগ্রাম-২: কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ড. আতিক মুজাহিদ পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট।

কুড়িগ্রাম-৩: কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৭ হাজার ৬৩১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পেয়েছেন ১ লাখ ০৫ হাজার ৫৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির তাসভীরুল ইসলাম পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট।

কুড়িগ্রাম-৪: কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

পিএস

Wordbridge School
Link copied!