ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য জয় পেয়েছে। রাত সাড়ে ৯টার আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী জামায়াতের প্রার্থীরা মোট ৫৯টি আসনে এগিয়ে রয়েছেন।
জয়ী হওয়া আসনের মধ্যে রংপুরে ১৪টি, রাজশাহীতে ৯টি, খুলনায় ১০টি, বরিশালে ৪টি, ঢাকায় ৭টি, ময়মনসিংহে ৩টি, সিলেটে ১টি এবং চট্টগ্রামে ৫টি আসন অন্তর্ভুক্ত রয়েছে। এতে দেশের রাজনৈতিক মানচিত্রে জামায়াতের প্রভাব দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে দলের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “নির্বাচনে আমাদের ১৬ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য এলাকায় প্রাথমিক ফলাফলে প্রার্থীরা এগিয়ে রয়েছেন।”
বিজয়ী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২), মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), মোঃ আমির হামজা (কুষ্টিয়া-৩), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬), মোঃ আবুল হাসনাত (কুমিল্লা-৪), মোঃ গোলাম রব্বানী (রংপুর-৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২), শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২), মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬), মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মোঃ সাইফুল আলম (ঢাকা-১২), মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) এবং মোঃ আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।
জামায়াতের এই ফলাফলের মাধ্যমে দলের প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে দৃঢ় হচ্ছে। ভোটারদের উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের কারণে নির্বাচন কমিশনও সন্তুষ্টি প্রকাশ করেছে।
এসএইচ




























-20260209095654.jpg)


