• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে সেই শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম ব্যুরো মার্চ ৩, ২০২৬, ০৮:৩৯ পিএম
চট্টগ্রামে সেই শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছর বয়সী কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে এ ঘটনার মূল আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি সোনালী নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইরার মৃত্যু হয়। এর আগে শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক–এর ভেতর থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরা এলাকায়। আর যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ির দূরত্ব অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার। এত দূর একা শিশুটির পক্ষে যাওয়া সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ফুসলিয়ে তাকে ঘটনাস্থলে নিয়ে গেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!