• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে শোভাযাত্রা 


ফরিদপুর প্রতিনিধি মার্চ ৬, ২০২৬, ০১:৫৫ পিএম
ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে শোভাযাত্রা 

ফাইল ছবি

জাতীয় পাট দিবস উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ফরিদপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবুর রহমান এবং পাটচাষী প্রতিনিধি মো. মোক্তার মোল্লা।

বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাটজাত পণ্য ও ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টি, কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার প্রদান, পাটের বাজার সম্প্রসারণ এবং পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বীজ উৎপাদন, জমি নির্বাচন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পাট বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!