ছবি: প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তগড় এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আবু বক্কর সিদ্দিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দলটির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে নগদ অর্থ, হাঁড়ি-পাতিল, চাল-ডাল ও পোশাকসহ একটি পরিবারের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসেন বলেন, অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দ্রুত তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় শুক্তগড় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে তাদের টিনের ঘরে আগুন দেয়। এতে ঘরসহ ঘরে থাকা নগদ চার লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার এবং ধান-চালসহ সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসএইচ







































