• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ, কে এই বাঘর


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
ইরানে নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ, কে এই বাঘর

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন সামরিক কমান্ডার ও কৌশলবিদ মোহাম্মদ বাঘর জোলকাদর। ফলে তিনি আলী লারিজানির স্থলাভিষিক্ত হন। বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই ঘোষণা দেন।

ইরানের প্রেস টিভির এক সংবাদে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের আদেশে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির অনুমোদনে জোলকাদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে নিয়োগ করা হয়।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি-আমেরিকান হামলায় হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান লারিজানি নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!