• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দোলাচলে সোনা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৪, ২০২৬, ০৬:০৯ পিএম
দোলাচলে সোনা

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্ববাজারে সোনার দাম কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। যদিও আগের সেশনে বড় পতনের মুখে পড়েছিল মূল্যবান ধাতুটি। বিনিয়োগকারীরা ইরান যুদ্ধের পরিস্থিতি, সম্ভাব্য উত্তেজনা প্রশমন এবং এর ফলে মুদ্রাস্ফীতি ও সুদের হারের ওপর প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ ডলারের কাছাকাছি অবস্থান করে। এর আগে এটি নেমে গিয়েছিল কয়েক মাসের সর্বনিম্ন স্তরে। একইভাবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারেও সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দামের ওঠানামা সোনার বাজারে বড় প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে যাওয়ায় সুদের হার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা সোনার দামে স্থিতিশীলতা আনতে সহায়তা করছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা কয়েক দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়ায় তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়।

তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং নতুন করে হামলার ঘটনাও ঘটছে বলে জানা গেছে। এর ফলে জ্বালানির দাম বাড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়াতে পারে।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রূপা ও প্লাটিনামের দাম বেড়েছে, তবে প্যালাডিয়ামের দাম কিছুটা কমেছে।

পিএস

Wordbridge School
Link copied!