• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় ভিক্ষুকের স্বর্ণের নোলক, কানের দুল ছিনতাই


বরগুনা প্রতিনিধি মার্চ ৯, ২০২৬, ০৩:৪৩ পিএম
বরগুনায় ভিক্ষুকের স্বর্ণের নোলক, কানের দুল ছিনতাই

ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে পড়ে এক ভিক্ষুক নারী নাকের স্বর্ণের নোলক ও কানের দুল হারিয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ষাটোর্ধ্ব রাবেয়া বেগম পাথরঘাটা উপজেলার টাকারখাল গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। সকালে ভিক্ষা করার সময় এক ছিনতাইকারী তাঁর নাকের নোলক ও কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। এতে তাঁর নাক ও কানে আঘাত লাগে।

পরে রাবেয়া বেগম বিষয়টি পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিন সোহেলকে জানান। তিনি আহত রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাং চেনলা বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন। তবে তিনি ঘটনাস্থল বা হাসপাতালে কোনো পুলিশ টিম পাঠাননি। তিনি বলেন, যে সাংবাদিক বিষয়টি জানিয়েছেন তাঁকে ভিক্ষুক নারীকে থানায় নিয়ে আসতে বলা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!