• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যারা মৌলবাদের বিষ ছড়াতে চায়, তারা ভয়ংকর: পানিসম্পদ মন্ত্রী


লক্ষ্মীপুর প্রতিনিধি  মার্চ ১৫, ২০২৬, ০৩:৪৮ পিএম
যারা মৌলবাদের বিষ ছড়াতে চায়, তারা ভয়ংকর: পানিসম্পদ মন্ত্রী

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের যে অসাম্প্রদায়িক সম্প্রীতি, এটা যেন অটুট থাকে। যারা সাম্প্রদায়িকতা চিন্তা করেন, তারা এদেশে মৌলবাদের বিষ ছড়াতে চায় এবং এরা কিন্তু ভয়ংকর। এটা একটা অভিশাপ হিসেবে আমাদের সমাজে দেখা দেয় মাঝে মাঝে৷ ঠিক নির্বাচনের আগে এ ধরনের অভিশাপের সম্মুখীন আপনারা হয়েছেন। 

শনিবার (১৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর আখড়ায় সনাতন ধর্মালম্বীদের ৩২ প্রহর অখন্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। 

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তার রাজনৈতিক দর্শন ও আদর্শের মাধ্যমে রাজনীতি করতে করতে এ পর্যায়ে এসেছি। এর বাইরে অন্য কিছু চিন্তা করিনি, কখনও করবও না। 

এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপনের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ। 

পিএস
 

Wordbridge School
Link copied!