ছবি : প্রতিনিধি
জামালপুর: জামালপুরের ইসলামপুরে ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেন্টার ফর পলিসি অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (সিপিপিএম) এর ইসলামপুর শাখা। ঈদকে সামনে রেখে এই উদ্যোগে স্বস্তি ফিরেছে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। সার্বিক সহযোগিতা করেছেন সিপিপিএম এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
আয়োজকেরা জানান, সমাজের হতদরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী। প্রধান বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার এনামুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামপুর উপজেলার আমির মাওলানা রাশেদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আহসান হাবীব, ইসলামপুর সেক্রেটারি আবু মুসা এবং মাওলানা মো. আব্দুল্লাহ কাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কামাল উদ্দিন ফেরদৌস এবং সঞ্চালনা করেন চিনাডুলি ইউনিয়ন শাখার সেক্রেটারি এহসান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন সোনালীনিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
পিএস







































