• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সানি লিওনকে বিয়েতে রাজি করাতে কী করেছিলেন ড্যানিয়েল


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৫:৩৮ পিএম
সানি লিওনকে বিয়েতে রাজি করাতে কী করেছিলেন ড্যানিয়েল

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথম দেখাতেই সানির প্রেমে পড়েছিলেন ড্যানিয়েল। কিন্তু সেই প্রেমে সাড়া তো দূরের কথা, ড্যানিয়েলের মেসেজ-ইমেইলেরও জবাব দিতেন না সানি। তাহলে এমন কী করেছিলেন ড্যানিয়েল, যার কারণে শেষ পর্যন্ত বদলে গেল সানির মন? আর কীভাবে সেই সম্পর্ক গড়াল বিয়ের পিঁড়িতে?

লাস ভেগাসে একটি রেস্তোরাঁয় প্রথম দেখা সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের। সেসময় একটি ব্যান্ডের শো করতে সেখানে গিয়েছিলেন ড্যানিয়েল। প্রথম দেখাতেই সানিকে পছন্দ হয়ে যায় তার। এরপর সানির ফোন নম্বর ও ই-মেইল সংগ্রহ করেন তিনি।

এরপর শুরু হয় ড্যানিয়েলের যোগাযোগের চেষ্টা। একের পর এক মেসেজ আর ই-মেইল পাঠালেও সানির পক্ষ থেকে তেমন কোনো সাড়া মিলছিল না। বরং তখন ড্যানিয়েলের প্রতি কোনো আগ্রহই ছিল না সানির।

তবে মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সানি। সেই কঠিন সময়ে মনটা একটু ভালো করতে শেষ পর্যন্ত ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে রাজি হন তিনি। আর সেই দেখা যেন বদলে দেয় পুরো গল্প। সেদিন প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে সময় কাটান তারা।

এরপর ধীরে ধীরে শুরু হয় সম্পর্ক। ফুল, উপহার আর ভালোবাসায় সানির মন জয় করতে থাকেন ড্যানিয়েল। প্রায় তিন বছর প্রেমের পর ২০১১ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে করেন তারা।

আজ এই দম্পতির সংসারে রয়েছে তিন সন্তান। মেয়ে নিশাকে দত্তক নিয়েছেন তারা। আর সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছে যমজ ছেলে আশের ও নোয়া।

যে সানির কাছ থেকে প্রথমে কোনো সাড়াই পাননি ড্যানিয়েল, সেই সানিই শেষ পর্যন্ত হয়েছেন তার জীবনসঙ্গী। প্রথম দেখার মুগ্ধতা থেকে শুরু হওয়া সেই প্রেম আজ তিন সন্তানকে ঘিরে পূর্ণ এক সংসারের গল্প।

এস/পিএস

Link copied!