• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬, ০১:১২ পিএম
দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: নিজস্ব

ঢাকা: জামালপুর জেলার ইলামপুরের হাড়িয়াবাড়ীতে অবস্থিত দারুল উলুম মাদরাসার ২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। সোমবার (২৩ মার্চ) দারুল উলুম মাদরাসা মিলনায়তনে রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুল হক হান্নান। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এবিএম আবু হাশেম। 

আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক হাফেয মাওলানা মুফতি ওমর ফারুক। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হাফেয মাওলানা মুফতি জামিল আহমেদ ও হাফেয মাওলানা মাহমুদুল হাসান বাবু।

এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ২টি পর্বে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী পালিত হয়।

স্মৃতিচারণ, বক্তব্য, আনন্দের ভরপুর আয়োজনের সাথে যারা অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন, বিশেষ করে আর্থিক  সহযোগিতা যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।  

প্রাক্তন শিক্ষক হাফেয সাইফুল ইসলাম, হাফেয সোলাইমান, হাফেয মহিউদ্দিন, হাফেয মাওলানা হেলাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রাক্তন ছাত্রদের মধ্যে  হাফেয মুফতি জামিল, আবু সাইদ, সাদিকুল, হারুন, মাহমুদুল, আমিনুল, সাজ্জাদ, আতিকসহ অনেকের অবদান অনস্বীকার্য।

পিএস

Link copied!